Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,০১৩

প্রায় ১ মিনিট · ৮৭ শব্দ

হাজ্জাজ ইবন আবু ইয়াকুব (রহঃ) ..... আবু বাকর ইবন সুলায়মান (রহঃ) বলেনঃ তাঁকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিজদায়ে সাহূ সম্পর্কে জ্ঞাত করানো হয়েছে। (নাসাঈ)। রাবী ইবন শিহাব (রহঃ) বলেনঃ সমবেত জনতার সংগে আলোচনার পূর্ব পর্যন্ত তিনি সিজদায়ে সাহূ করেন নাই। আবু হুরায়রা (রাঃ) হতে অন্য এক বর্ণনায় এই ঘটনা সম্পর্কে উল্লেখ নাই তবে সেখানে ’’দুই সিজদার’’ বিষয়ও উল্লেখ নাই। রাবী আবু বাকর ইবন সুলায়মান ইবন আবু হাছমা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই হাদীসটি বর্ণনা প্রসংগে বলেন যে, তিনি সিজদায় সাহূ আদায় করেন নাই।

ছবি বানান