Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,০১৫

প্রায় ১ মিনিট · ১০৯ শব্দ

তিনি বলেনঃ একদা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর অথবা আসরের দুই রাকাত নামায আদায়ের পর সালাম ফিরিয়ে উক্ত স্থান ত্যাগ করেন। ঐ সময় জনৈক সাহাবী তাঁকে জিজ্ঞাসা করেন, নামায কি কমে গিয়েছে, না আপনি ভুল করেছেন? জবাবে তিনি বলেনঃ এর কোনটাই নয়। তখন লোকেরা বললঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি নামায কম পড়েছেন। এতদশ্রবণে তিনি আরো দুই রাকাত নামায আদায় করে চলে যান এবং ঐ সময় তিনি সিজদায় সাহূ করেন নাই। অপর বর্ণনায় আবু হুরায়রা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে এই ঘটনার উল্লেখ করেছেন। তিনি বলেন, অতঃপর তিনি ভুলের জন্য সালামের পর দুইটি সিজদা বসা অবস্থায় আদায় করেন।

ছবি বানান