দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,০১৮
তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামায আদায়কালে তৃতীয় রাকাতের সময় সালাম ফিরিয়ে স্বীয় হুজরায় গমন করেন। তখন লম্বা বাহু বিশিষ্ট সাহাবী খিরবাক (রাঃ) তাঁর খিদমতে হাজির হয়ে বলেনঃ ইয়া রাসূলাল্লাহ! নামায কি কমিয়ে দেয়া হয়েছে? এতদশ্রবণে তিনি রাগান্বিত অবস্থায় স্বীয় চাদরে হেঁচড়িয়ে বাইরে এসে লোকদের জিজ্ঞাসা করেনঃ এই ব্যক্তি কি সত্য বলেছে? জবাবে তারা বলেনঃ হ্যাঁ। অতঃপর তিনি বাকী নামায আদায় করে সিজদায় সাহূ করার পর সর্বশেষ সালাম ফিরান। ।