Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,০২৭

প্রায় ১ মিনিট · ৭০ শব্দ

কুতায়বা (রহঃ) ..... যায়েদ ইবন আসলাম রাবী মালিকের সনদে বর্ণনা করেছেন। তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি তোমাদের কেউ নামাযের মধ্যে সন্দেহে পতিত হয় এবং সে এরূপ দৃঢ় বিশ্বাস পোষন করে যে, সে তিন রাকাত আদায় করেছে, তখন সে যেন চতুর্থ রাকাতের জন্য দাঁড়িয়ে তা সিজদা সহকারে আদায় করে তাশাহহুদ পাঠের নিমিত্তে বসবে। তাশাহহুদ পাঠের পর বসা অবস্থায় দুটি সিজদা দিবে এবং সবশেষে সালাম ফিরাবে।

ছবি বানান