দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,০২৯
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ যখন তোমাদের কেউ নামায আদায়কালে (রাকাতের) কম বেশী সম্পর্কে সন্দীহান হবে, তখন সে ব্যক্তি বসা অবস্থায় দুটি সিজদা করবে। অতঃপর যদি তার নিকট শয়তান এসে ধোঁকা দেয়, (হে নামাযী) তোমার উযু নষ্ট হয়ে গিয়েছে, তখন নামাযী বলবে (হে শয়তান!) তুমি মিথ্যাবাদী; তবে বায়ু নির্গমনের শব্দ বা দুর্গন্ধ যদি অনুভূত হয় (তবে তাকে নতুনভাবে উযু করতে হবে) ।