Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,০৩৭

প্রায় ২ মিনিট · ১৬৭ শব্দ

তিনি বলেন, একদা মুগীরা (রাঃ) ইমামতি করা কালে দুই রাকাতের পর না বসে দন্ডায়মান হন। তখন আমরা ’সুবহানাল্লাহ’ বলি (ভুল সম্পর্কে সতর্ক করার জন্য নামাযের মধ্যে এরূপ বলতে হয়)। জবাবে তিনিও ’’সুবহানাল্লাহ’’ বলেন। নামায সমাপনান্তে তিনি ভুলের জন্য দুইটি সিজদা সাহূ করেন। পরে তিনি সে স্থান ত্যাগ করবার পর বলেনঃ আমি যেরূপ করেছি, এরূপ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করতে দেখেছি। (তিরমিযী)। অন্য বর্ণনায় আবু উমায়েস .... ছাবিত ইবন উবায়েদ হতে উল্লেখ করেছেন যে, একদা মুগীরা ইবন শোবা (রাঃ) নামায পড়াচ্ছিলেন ... অতঃপর পূর্ববর্তী হাদীছের অনুরূপ বর্ণিত হয়েছে। আবু দাউদ (রহঃ) বলেন, আবু উমায়স (রহঃ) মাসউদীর ভাই। সাদ ইবন আবু ওয়াক্কাস (রাঃ) ও মুগীরা (রাঃ) এর অনুরূপ করেছেন। ইমরান ইবন হুসায়ন (রাঃ), দাহহাক ইবন কায়স (রাঃ), মুআবিয়া (রাঃ), ইবন আব্বাস (রাঃ) এবং উমার ইবন আবদুল আযীয -ও অনুরূপ ফতোয়া দিয়েছেন। ইমাম আবু দাউদ বলেনঃ এটা ঐ ব্যক্তিদের সম্পর্কে বলা হয়েছে, যারা দুই রাকাতের সময় না বসার ভুলের জন্য সালামের পর সিজদায় সাহূ আদায় করে থাকে।

ছবি বানান