Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,০৪৫

প্রায় ১ মিনিট · ৯৬ শব্দ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাথীরা বায়তুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামায আদায় করতেন। অতঃপর যখন এই আয়াত নাযিল হয়ঃ তোমরা যেখানেই থাক, মসজিদুল হারামের দিকে মুখ ফিরিয়ে নামায আদায় কর। (অর্থাৎ এ সময় বায়তুল্লাহকে কিবলা হিসাবে নির্ধারিত করা হয়) এ সময় বনী সালমাহর এক ব্যক্তি মসজিদের পাশ দিয়ে গমন কালে দেখতে পান যে, তারা বায়তুল মুকাদ্দাসের দিকে মুখ করে ফজরের নামায আদায় করছেন। তখন তিনি দুইবার (চীৎকার করে) বলেনঃ নিশ্চয়ই কিবলাকে এখন বায়তুল্লাহর দিকে ফিরানো হয়েছে। তাঁরা রুকু অবস্থায় কাবার দিকে মুখ ফিরিয়ে নেন।

ছবি বানান