দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,০৬০
ইবন উমার (রাঃ) একদা দাজনান্ নামক স্থানে (মক্কা ও মদীনার মধ্যবর্তী একটি জায়গা) শীতের রাতে অবতরণ করেন। ঐ সময় তিনি মুআযযিনকে স্ব-স্ব স্থানে নামায আদায়ের ঘোষণা দিতে বলেন। রাবী আইয়ূব বলেন, নাফে (রহ) থেকে ইবন উমার এর সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড শীত ও বৃষ্টির রাতে মুআযযিনকে স্ব-স্ব আবাসে নামায আদায়ের ঘোষনা দেয়ার নির্দেশ দিতেন।