আবু দাউদ শরীফ - হাদীস নং ১,০৭৬
তিনি বলেন, একদা উমর ইবনুল খাত্তাব (রাঃ) মসজিদের দরজার সামনে স্বর্ণখচিত রেশমী কাপড় বিক্রয় হতে দেখে বলেন, ইয়া রাসুলাল্লাহ! যদি আপনি এই কাপড় খরিদ করতেন, তবে এর তৈরী জামা জুমার দিনে এবং বহিরাগত প্রতিনিধিগণ যখন আপনার খিদমতে উপস্থিত হয় তখন পরিধান করতে পারতেন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা তো ঐ ব্যক্তি পরিধান করতে পারে যার আখিরাতে কোন অংশ নেই। অতঃপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে ঐ জাতীয় কিছু কাপড় হাদিয়া স্বরূপ এলে তিনি তা থেকে উমর (রাঃ)-কে একটি নকশীদার চাদর দান করেন। তখন উমর (রাঃ) বলেন, ইয়া রাসুলাল্লাহ! এটা আপনি আমাকে পরিধানের জন্য দিয়েছেন, কিন্তু ইতিপূর্বে আপনি উতারাদের রেশমী কাপড় ব্যবহার করতে নিষেধ করেছেন। তখন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এটা তোমার পরিধানের জন্য দেইনি। অতপর উমর (রাঃ) কাপড়টি মক্কায় তার এক অমুসলিম দুধভাইকে দান করেন।