দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,০৭৮
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: তোমাদের কারো পক্ষে বা তোমাদের পক্ষে সম্ভব হলে-নিজেদের সচরাচর পরিধেয় বস্ত্র ছাড়া-জুমার নামাযের জন্য পৃথক দুইটি কাপড়ের ব্যবস্থা করে নেবে। ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, আমাকে অবহিত করা হয়েছে যে, ইবনে সালাম রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে উপরোক্ত হাদীছ মিম্বরের উপর বসে বলতে শুনেছেন।