দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,০৯২
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি খুতবা দিতেন। তিনি প্রথমে মিম্বরের উপর উঠে বসতেন এবং মুয়াযযিনের আযান শেষ না হওয়া পর্যন্ত এভাবেই বসে থাকতেন। অতঃপর তিনি দাঁড়িয়ে খুতবা দিতেন এবং মাঝখানে কোন কথাবার্তা না বলে কিছুক্ষণ বসে থাকার পর দ্বিতীয় খুতবা দিতেন।