দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১১
তিনি বলেছেনঃ আমি ইবনু উমার -কে কিবলার দিকে মুখ করে তাঁর উট বসাতে দেখেছি অতঃপর তিনি উটের দিকে মুখ করে পেশাব করলেন। তখন আমি তাকে বললামঃ হে আবূ আবদুর রহমান! কিবলার দিকে মুখ করে পেশাব করার ব্যাপারে নিষেধ করা হয়নি কি? তিনি বলেনঃ হ্যাঁ, তবে এই নিষেধাজ্ঞা খোলামাঠের ব্যাপারে প্রযোজ্য। অতঃপর যখন-তোমার এবং কিবলার মধ্যে আড় স্বরূপ কিছু থাকে, এমতাস্থায় কোন অন্যায় হবে না।