দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,১১১
তিনি বলেন, একদা আমি মুয়াবিয়া (রাঃ)-এর সাথে বায়তুল মুকাদ্দাসে উপস্থিত ছিলাম এবং তিনি সেদিন জুমার নামাযের ইমামতি করেন। আমি দেখতে পাই যে, মসজিদে উপস্থিত অধিকাংশ লোকই নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাহাবী। ঐ সময় আমি তাঁদেরকে ইমামের খুতবা প্রদানের সময় কাপড় জড়িয়ে হাঁটু উপরে উঠিয়ে বসতে দেখি। ইমাম আবু দাউদ (রাঃ) বলেন, ইমাম খুতবা দেয়ার সময় ইবনে উমর (রাঃ) কাপড় জড়িয়ে হাঁটু তুলে বসতেন। আনাস ইবনে মালিক, শুরায়হ্, সায়াসা, সাঈদ, ইবরাহীম, মকহুল, ইসমাইল এবং নাঈম ইবনে সালামা প্রমুখ রাবীদের মতে কাপড় জড়িয়ে হাটুঁ তুলে বসায় কোন দোষ নাই। ইমাম আবু দাউদ আরো বলেন, উবাদা ইবনে নাসী ব্যতীত অন্য কেউ এরূপ বসাকে মকরূহ বলেছেন কিনা তা আমার জানা নাই।