দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,১১৬
তাঁরা উভয়ে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর খুতবাদান কালে সেখানে সালিক আল-গাতাফানী (রাঃ) নামক এক ব্যক্তি উপস্থিত হন। তখন তিনি বলেন: তুমি কি কিছু নামায পড়েছ? ঐ ব্যক্তি বলেন, না। তিনি তাকে বলেন, তুমি সংক্ষিপ্তভাবে দুই রাকাত নামায আদায় কর।