দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,১১৮
তিনি বলেন, আমরা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাহাবী আব্দুল্লাহ্ ইবনে বিশর (রাঃ)-এর সাথে জুমার নামায আদায়ের জন্য মসজিদে উপস্থিত ছিলাম। ঐ সময় এক ব্যক্তি এসে লোকদের ঘাঁড় টপ্কিয়ে সামনের দিকে যাচ্ছিল। তখন আব্দুল্লাহ ইবনে বিশর বলেন, একদা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জুমার খুতবা দানকালে এক ব্যক্তি লোকের ঘাঁড় টপ্কিয়ে যেতে থাকলে তিনি তাকে বলেন: তুমি বস! তুমি অন্যকে কষ্ট দিচ্ছ। তুমি অন্যকে কষ্ট দিচ্ছ।