Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,১২৪

প্রায় ১ মিনিট · ৭৭ শব্দ

তিনি বলেন, একদা আবু হুরায়রা (রাঃ) জুমার নামাযের ইমামতি করার সময় প্রথম রাকাতে সূরা জুমা এবং দ্বিতীয় রাকাতে সূরা মুনাফিকুন তিলাওয়াত করেন। রাবী বলেন, তার ফেরার পথে তার সাথে আমার সাক্ষাত হলে আমি তাকে জিজ্ঞাসা করি: আলী (রাঃ) কুফাতে (জুমার নামাযে) যে সূরাদ্বয় পাঠ করেছেন, আপনিও দেখি তাই পাঠ করলেন! উত্তরে আবু হুরায়রা (রাঃ) বললেন: আমি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জুমার নামাযে এই সূরাদ্বয় তিলাওয়াত করতে শুনেছি।

ছবি বানান