Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,১৪৩

প্রায় ১ মিনিট · ৬২ শব্দ

মুসাদ্দাদ ও আবু মামার (রাঃ) ..... ইবনে আব্বাস (রাঃ) হতে এই সূত্রে উপরোক্ত হাদীছের অনুরূপ বর্ণিত হয়েছে। রাবী বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারণা করেন যে, মহিলাগণ তাঁর উপদেশ শুনতে পাচ্ছেনা (দূরে অবস্থানের ফলে)। তাই তিনি বিলাল (রাঃ)-কে সাথে নিয়ে তাদের নিকট গিয়ে উপদেশ দেন। মহিলারা তাদের কানের দুল, হাতের আংটি পর্যন্ত বিলাল (রাঃ) এর কাপড়ের উপর (সদকাস্বরূপ) নিক্ষেপ করেন।

ছবি বানান