Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,১৪৬

প্রায় ১ মিনিট · ১২৩ শব্দ

তিনি বলেন, এক ব্যক্তি ইবনে আব্বাস (রাঃ)-কে জিজ্ঞাসা করেন, আপনি কি কোন ঈদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে উপস্থিত ছিলেন? তিনি বলেন, হ্যাঁ। আমি যদি তাঁর প্রিয় পাত্র না হতাম তবে ছোটবেলা থেকে তাঁর নিকটস্থ হওয়া আমার পক্ষে সম্ভব হত না। কাছির ইবনুস্‌ সালাতের ঘরের নিকট যে পতাকা ছিল তিনি সেখানে যান এবং নামায আদায় করতঃ খুতবা দেন। রাবী বলেন, ইবনে আব্বাস (রাঃ) আযান ও ইকামতের কথা উল্লেখ করেন নাই। অতঃপর তিনি দান-খয়রাত সম্পর্কে উপদেশ দেন, যা শুনে মহিলাগণ তাদের কান ও গলা হতে স্বর্ণালংকার খুলে দান করতে থাকেন। তিনি বিলাল (রাঃ)-কে মহিলাদের নিকট গিয়ে তা গ্রহণের নির্দেশ দেন। অতঃপর তিনি সেগুলো নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট ফিরে আসেন।

ছবি বানান