দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,১৫৩
তিনি আবু মুসা আল-আশআরী (রাঃ)-কে এবং হুযায়ফা ইবনুল ইয়ামান (রাঃ)-কে জিজ্ঞেস করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর ও ঈদুল আযহার তাকবীর কিরূপে আদায় করতেন। তিনি (আবু মূসা) বলেন, তিনি জানাযার নামাযে চার তাকবীর আদায় করতেন (অর্থাৎ তিনি জানাযার নামাযের অনুরূপ ঈদের নামাযের প্রতি রাকাতে চারটি তাকবীর বলতেন এবং তা তাহ্রীমা ও রুকুর তাকবীর সহ।)। হুযায়ফা (রাঃ) বলেন, আবু মূসা আল-আশআরী সত্য বলেছেন। তিনি বলেন, আমি বসরার আমির থাকাকালে এইরূপে তাকবীর দিয়েছি। রাবী আবু আয়েশা বলেন, সাঈদ ইবনুল আস (রাঃ) ও আবু মুসা -এর মধ্যে কথোপকথনকালে আমি সেখানে উপস্থিত ছিলাম।