Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,১৬২

প্রায় ১ মিনিট · ৭৫ শব্দ

তিনি তার চাচা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীকে বলতে শুনেছেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতিস্‌কার নামায আদায় করতে গিয়ে লোকদের দিকে পিঠ ফিরিয়ে আল্লাহ্‌ তায়ালার নিকট বৃষ্টির জন্য দোয়া করেন। রাবী সুলাইমান ইবনে দাউদের বর্ণনায় আছে, তিনি কিবলামুখী হয়ে তাঁর চাদর উল্টিয়ে গায়ে দিয়ে দুই রাকাত নামায আদায় করেন। অন্য বর্ণনায় উল্লেখ আছে যে, তিনি উক্ত নামাযে কিরাআত শব্দ করে পাঠ করেন।

ছবি বানান