দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,১৬৭
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ বেশভূষা পরিধান করে বিনম্র হৃদয়ে ইসতিসকার নামায আদায়ের জন্য মাঠে যান। অতঃপর তিনি মিম্বরে উঠেন। (রাবী উছমানের মতে) এ সময় তিনি সাধারণ নামাযের খুতবার অনুরূপ খুতবা না দিয়ে সম্পূর্ণ সময়টি কাকুতি-মিনতির সাথে দোয়া ও তাকবীরের মধ্যে অতিবাহিত করেন। অতঃপর তিনি ঈদের নামাযের মত দুই রাকাত নামায আদায় করেন।