Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,১৬৯

প্রায় ১ মিনিট · ৮৫ শব্দ

তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে কিছু লোক বৃষ্টি না হওয়ার কারণে ক্রন্দনরত অবস্থায় আগমন করে । তখন তিনি এই দোয়া করেনঃ “হে আল্লাহ্‌! আমাদের জন্য এমন বৃষ্টি বর্ষণ করুন যা আমাদের জন্য কল্যাণকর এবং মঙ্গলজনক হয়, ফলমূল ও ফসলাদি উৎপাদনে সহায়ক হয়, যা আমাদের জন্য অপকারী না হয়ে উপকারী হয় এবং তা বিলম্বের পরিবর্তে অবিলম্বে দান করুন”। রাবী বলেন এই দুয়ার সাথে সাথেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টিপাত শুরু হয়।

ছবি বানান