Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,১৭৭

প্রায় ১ মিনিট · ১৪৯ শব্দ

তিনি বলেন, একদা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে সূর্যগ্রহণ হলে তিনি লোকদের সাথে নামায (কুসুফ) আদায়কালে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন। অতঃপর তিনি রুকু করে দণ্ডায়মান হন, পুনঃ রুকু করে দাঁড়ান এবং পরে রুকু করে দুই রাকাত নামায আদায় করেন। এভাবে তিনি প্রত্যেক নামাজে তিনবার রুকু করার পর সিজদায় যান। সেদিন দীর্ঘ সময় নামাযে দাঁড়িয়ে থাকার ফলে কিছু লোক বেহুঁশ হয়ে যায় এবং তাদের মাথায় পানি ঢালতে হয়। তিনি রুকুতে যেতে 'আল্লাহু আকবার' বলতেন এবং রুকু থেকে উঠার সময় সামি আল্লাহু লিমান হামিদাহ বলতেন। এইরূপে নামায শেষ করার মধ্যেই সূর্যগ্রহণ শেষ হয়ে যায়। অতঃপর তিনি বলেনঃ চন্দ্র ও সূর্যগ্রহণ কারও জন্ম মৃত্যুর কারনে সংগঠিত হয়না, বরং তা আল্লাহ্‌ তাআলার নিদর্শনাবলির অন্যতম দুইটি নিদর্শন। আল্লাহ্‌ এর দ্বারা তাঁর বান্দাদের সতর্ক করে থাকেন। তিনি আরও বলেনঃ যখন সূর্য ও চন্দ্রগ্রহন শুরু হবে তখন তোমরা দ্রুত নামায আদায়ে মনোনিবেশ করবে। ।

ছবি বানান