দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,১৮২
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় সূর্যগ্রহণ হলে তিনি সাহাবীগণকে নিয়ে নামায আদায় করেন। তিনি এই নামাযে সুদীর্ঘ সূরা পাঠ করেন। তিনি প্রথম রাকাতে পাঁচটি রুকু ও দুইটি সিজদা করেন এবং দ্বিতীয় রাকাতের জন্য দণ্ডায়মান হয়ে দীর্ঘ সূরা পাঠ করেন এবং পাঁচটি রুকু ও দুইটি সিজদা করেন। অতঃপর তিনি কিবলামুখী হয়ে বসে দু’আ করতে করতে সূর্য রাহুমুক্ত হয়।