Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,১৯৪

প্রায় ১ মিনিট · ১৪৮ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় সূর্যগ্রহণ হলে তিনি নামাযের রাকাতে দীর্ঘ সময় অতিবাহিত করেন। অতঃপর রুকুতে গিয়ে সেখানেও অধিক্ষন কাতান। অতপর তিনি দীর্ঘক্ষণ সোজা হয়ে দাঁড়িয়ে থাকার পর সিজদায় গিয়েও দীর্ঘক্ষণ অতিবাহিত করেন। অতঃপর তিনি প্রথম সিজদা হতে মাথা তোলার পর অনেক্ষন বসে থাকেন এবং পুনরায় সিজদায় গিয়ে সেখানে অনেক বিলম্ব করেন। অতঃপর সিজদা শেষে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়ান এবং তাও প্রথম রাকাতের মত আদায় করেন। তিনি সর্বশেষ সিজদা দেওয়ার সময় উহ উহ শব্দ করেন এবং বলেন, ইয়া আল্লাহ্‌! তুমি কি আমার সাথে ওয়াদা করনি যে, যতক্ষন আমি তাদের মধ্যে থাকব ততক্ষন তুমি তাদেরকে আযাবে নিক্ষেপ করবে না, তুমি আমার সাথে এইরূপ ওয়াদা করনি যে, যতক্ষন তাঁরা ইস্তিগফার করতে থাকবে, ততক্ষণ তুমি তাদেরকে শাস্তি দিবেনা? অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামায শেষে সূর্যগ্রহণও শেষ হয়। এরূপে হাদিস বর্ণিত হয়েছে। ।

ছবি বানান