দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,১৯৭
তিনি বলেন, ইবন আব্বাস (রাঃ)-কে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোন এক স্ত্রীর ইন্তিকালের খবর দেওয়া হলে তিনি সাথে সাথে সিজদায় যান। তাঁকে জিজ্ঞাসা করা হলঃ আপনি এখন সিজদা করলেন? তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ যখন তোমরা আল্লাহ্র কোন নিদর্শন দেখবে তখন সিজদা করবে। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীর ইন্তিকালের চেয়ে অধিক বড় নিদর্শন আর কি হতে পারে? ।