দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,১৯৯
তিনি বলেন, আমি উমার ইবনুল খাত্তাব (রাঃ)-কে বললাম, বর্তমানে লোকেরা নামায কসর (সংক্ষেপ) করছে, অথচ আল্লাহ্র নির্দেশঃ 'যদি তোমরা কাফিরদের হামলার আশংকা কর তবে তোমরা নামায কসর হিসেবে আদায় করতে পার'। বর্তমানে ঐ সময় অতিবাহিত হয়েছে। তখন উমার (রাঃ) বলেন, তুমি যাতে বিস্ময় প্রকাশ করছ, এ ব্যাপারে আমিও বিস্মিত হয়েছিলাম। আমি এ ব্যপারে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞাসা করলে তিনি বলেনঃ তা আল্লাহ্র তরফ হতে তোমাদের জন্য সদকাস্বরূপ। কাজেই তোমরা তাঁর দান গ্রহন কর। ।