Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,২০৭

প্রায় ১ মিনিট · ৮৬ শব্দ

তিনি বলেন, মক্কায় অবস্থানকালে ইবন উমার (রাঃ) এর নিকট সাফিয়্যা (রাঃ) এর মৃত্যু সংবাদ পৌঁছলে তিনি দ্রুত রওয়ানা হন। ঐ সময় সূর্যাস্তের ফলে আকাশের তারকারাজি দৃষ্টিগোচর হচ্ছিল। অতঃপর তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন সফর কালে ব্যাস্ত থাকতেন, তখন তিনি এই দুই নামায (মাগরিব ও ইশা) একত্রে আদায় করতেন। পশ্চিমাকাশের লালিমা দূরীভূত হওয়ার পর তিনি (ইবন উমার) বাহন হতে অবতরন করে প্রথমে মাগরিব ও পরে ইশার সালাতের (সময় শুরু হলে) একত্রে আদায় করেন। ।

ছবি বানান