দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,২০৯
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরকালে একবারের অধিক মাগরিব ও এশার সালাত একত্রে আদায় করেন নি। অন্য এক বর্ণনায় নাফে (রহঃ) বলেছেন যে, সাফিয়্যা (রাঃ) এর মৃত্যু সংবাদ প্রাপ্তির পর ইবন উমার (রাঃ) সেই রাতেই শুধু মাগরিব ও এশার নামায একত্রে আদায় করেন। নাফে (রহঃ) হতে অন্য এক বর্ণনায় উল্লেখ আছে যে, তিনি ইবন উমার -কে এক বা দুইবার দুই ওয়াক্তের নামায একত্রে আদায় করতে দেখেছেন।