দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১২১
তিনি বলেছেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খিদমতে উযূর পানি পেশ করা হলে তিনি উযূ (ওজু/অজু/অযু) করেন। অতঃপর তিনি উভয় হাতের কব্জি পর্যন্ত তিনবার এবং মুখমন্ডল তিনবার ধৌত করেন। পরে তিনি দুই হাতের কনুই সমেত তিনবার করে ধৌত করেন। অতঃপর তিনি তিনবার কুলি করেন এবং তিনবার নাকে পানি দেন। পরে তিনি তাঁর মাথা এবং উভয় কানের আভ্যন্তরীণ ও বহির্ভাগ মাসেহ্ করেন। ।