Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,২১৭

প্রায় ১ মিনিট · ১১৯ শব্দ

তিনি বলেন, একদা আমি ইবন উমার (রাঃ) এর সাথে ছিলাম এবং সূর্য ডুবে গিয়েছিল, ঐ সময় তিনি সফরে পথ অতিক্রম করছিলেন। যখন আমরা “আস-সালাত” বলি, তখনও তিনি পথ অতিক্রম করতেই থাকেন। অতঃপর যখন পশ্চিমাকাশের লালিমা বিদূরিত হল এবং তারকারাজির আলো স্পষ্টরূপে প্রতীয়মান হল, তখন তিনি অবতরণ করে মাগরিব ও ইশার নামায একত্রে আদায় করেন। অতঃপর তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সফরকালীন সময়ে জরুরী অবস্থায় এরূপে নামায আদায় করতে দেখেছি। রাবী বলেন, রাতের কিছু অংশ অতিবাহিত হওয়ার পর তিনি ঐ দুই নামায একত্রে আদায় করতেন। অপর এক বর্ণনায় আছে যে, ইবন উমার আকাশ প্রান্তে লাল বর্ণ অতিক্রান্ত হওয়ার পর এই দুই নামায একত্রে আদায় করতেন।

ছবি বানান