Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,২২০

প্রায় ১ মিনিট · ১০৪ শব্দ

তিনি বলেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক অভিযান কালে দ্বিপ্রহরের পূর্বে মনযিল ত্যাগ করলে যুহরের নামায বিলম্বিত করে যুহর ও আসর একত্রে আদায় করতেন। তিনি দিপ্রহরের পরে (কোন মনযিল হতে) রওয়ানা হলে যুহর ও আসর একত্রে আদায় করে রওয়ানা হতেন। তিনি (কোন মনযিল হতে) মাগরিবের পূর্বে রওয়ানা হলে মাগরিবের নামাযে বিলম্ব করে মাগরিব ও ইশা একত্রে আদায় করতেন। যেদিন তিনি মাগরিবের পরে রওয়ানা হতেন সেদিন তিনি ইশার নামায এগিয়ে এনে মাগরিবের সাথে তা একত্রে পড়তেন। (তিরমিযি)। ইমাম আবু দাউদ (রহ) বলেন, এই হাদিস কুতায়বা ব্যাতিত আর কোন রাবীর সূত্রে বর্ণিত হয়নি।

ছবি বানান