আবু দাউদ শরীফ - হাদীস নং ১,২২৩
তিনি বলেন, আমি ইবন উমার (রাঃ) এর সাথে সফরে গেলাম। তিনি পথিমধ্যে আমাদের সাথে দুই রাকাত ফরয নামায আদায় করেন। অতঃপর তিনি মুখ ফিরিয়ে দেখতে পান যে কিছু সংখ্যক লোক দাঁড়িয়ে আছে। তিনি জিজ্ঞেস করেন, এরা কি করছে? আমি বললাম, তাঁরা নফল নামায পড়ছে। তিনি বললেন, হে আমার ভ্রাতুষ্পুত্র! যদি আমি নফল নামায আদায় করতে পারতাম তবে ফরয নামাযে চার রাকাতই আদায় করতাম। অতঃপর তিনি বলেন, বহু সফরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সফরসঙ্গী ছিলাম। কিন্তু আমি কখনও তাঁকে তাঁর ইন্তিকালের পূর্ব পর্যন্ত দুই রাকাতের অধিক নামায আদায় করতে দেখিনি। আমি বহু সফরে আবু বাকর (রাঃ) এর সফরসঙ্গী ছিলাম, কিন্ত তাঁকেও তাঁর ইন্তিকালের পূর্ব পর্যন্ত দুই রাকাতের অধিক নামায আদায় করতে দেখিনি। তিনি আরও বলেন, আমি উমার (রাঃ) ও উসমান (রাঃ) এর সফরসঙ্গী ছিলাম, কিন্ত তাদেরকেও তাদের ইন্তিকালের পূর্ব পর্যন্ত দুই রাকাতের অধিক নামায আদায় করতে দেখিনি। কেননা আল্লাহ তাআলা ইরশাদ করেছেনঃ “তোমাদের জন্য আল্লাহ্র রাসুলের মধ্যে উত্তম আদর্শ নিহিত রয়েছে”। ।