দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,২৩৪
তিনি বলেন, আলী (রাঃ) সফরে থাকাকালে সূর্যাস্তের পরে ও অন্ধকার ঘনীভূত হওয়ার পূর্ব পর্যন্ত বাহনে চলার পর প্রথমে মাগরিবের নামায আদায় করতেন, অতঃপর রাতের খাওয়া শেষ করে ইশার নামায আদায় করতেন। অতঃপর সফরের উদ্দেশে পুনরায় রওয়ানা হতেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরূপে নামায আদায় করতেন। অপর এক বর্ণনায় আছে যে, আনাস (রাঃ) পশ্চিমাকাশের লাল বর্ণ তিরোহিত হওয়ার পর মাগরিব ও ইশা একত্রে আদায় করতেন এবং বলতেন, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ করতেন। ।