দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,২৪১
তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে নজদে গমন করি। ঐ সময় আমরা যাতুর-রিকা নামক স্থানের একটি খেজুর বাগানে অবস্থান করি। তখন গাতাফান গোত্রের সাথে আমাদের যুদ্ধ হয়। অতঃপর তিনি পূর্বোক্ত হাদিসের অনুরূপ অর্থ জ্ঞাপক হাদিস বর্ণনা করেন, যদিও কিছু শাব্দিক পার্থক্য রয়েছে। রাবী ইবন ইসহাকের বর্ণনায় আছে, ’যখন তাঁর সাথীগণ রুকু সিজদা করেন’। রাবী আরও বলেন, রাকাত শেষে তাঁরা কিবলার দিকে মুখ রেখে পশ্চাদপসারন করে যারা শত্রুর মুকাবিলায় নিয়োজিত ছিল, তাঁদের স্থানে গিয়ে দণ্ডায়মান হন। উক্ত বর্ণনায় কিবলার দিকে পৃষ্ঠ প্রদর্শনের কথা উল্লেখ নাই।