দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,২৫১
তিনি বলে, একদা আমি আয়েশা (রাঃ)-কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামায (সুন্নাত/নফল) সম্পর্কে জিজ্ঞাসা করি। তিনি বলেন, তিনি যুহরের পূর্বে ঘরে চার রাকাত নামায আদায় করতেন। পুনরায় ঘরে ফিরে এসে তিনি দুই রাকাত নামায আদায় করতেন। তিনি মাগরিবের ফরয নামায জামায়াতে আদায়ের পর ঘরে ফিরে এসে তিনি দুই রাকাত (সুন্নাত) নামায আদায় করতেন। তিনি রাতে দীর্ঘ সময় দাঁড়িয়ে ও বসে (নফল) নামায পড়তেন। তিনি দাঁড়িয়ে কিরাআত পাঠ করলে রুকু ও সিজদাও ঐ অবস্থায় করতেন এবং যখন তিনি বসে কিরাত পাঠ করতেন তখন রুকু সিজদাও ঐ অবস্থায় আদায় করতেন। তিনি সুবহে সাদিকের সময় দুই রাকাত (সুন্নাত) নামায আদায় করতেন। অতঃপর তিনি ঘর হতে বের হয়ে (মসজিদে গিয়ে) জামায়াতে ফজরের নামায আদায় করতেন। ।