Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,২৫৭

প্রায় ২ মিনিট · ১৫৯ শব্দ

তিনি বলেন, তিনি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে ফজরের নামাযের সময় সম্পর্কে জ্ঞাত করতে আসেন। এ সময় আয়েশা (রাঃ) বিলাল (রাঃ)-কে একটি প্রশ্ন করে ব্যাস্ত রাখা অবস্থায় আকাশ পরিষ্কার হয়ে যায়। অতঃপর বিলাল (রাঃ) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে পুনঃ দুইবার ফজরের নামাযের সময় সম্পর্কে অবহিত করেন, কিন্তু তিনি তখন বাইরে আসেন নাই। কিছুক্ষন পরে তিনি বাইরে বের হয়ে এসে লোকদের নিয়ে নামায আদায় করেন। বিলাল (রাঃ) তাঁকে বলেন, (অদ্য নামাযে বিলম্ব হওয়ার কারন এই যে) আয়েশা (রাঃ) তাঁকে একটি প্রশ্ন জিজ্ঞেস করে আটকে রাখেন এবং অপরপক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-ও বের হতে বিলম্ব করেন। ফলে পূর্বাকাশ অধিক পরিষ্কার হয়ে গিয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমার আহবানের সময় ফজরের ফরয নামাযের পূর্বের দুই রাকাত নামায আদায়ে মশগুল ছিলাম। তিনি বলেন, ইয়া রাসুলাল্লাহ! আপনিও আজ অধিক বিলম্ব করেছেন। তিনি বলেনঃ আমি আজ যত দেরি করেছি এই চাইতে অধিক বিলম্ব হলেও দুই রাকাত অত্যন্ত সুন্দরভাবে আদায় করতাম।

ছবি বানান