Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১২৬

প্রায় ১ মিনিট · ১০৯ শব্দ

তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের নিকট আগমন করলেন। রাবী বলেন, একদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট উযূ (ওজু/অজু/অযু)র পানি চাইলেন। অতঃপর তিনি তাঁর উযূর বর্ণনা দিতে গিয়ে বলেন, তিনি তাঁর দুই হাতের কব্জি পর্যন্ত তিনবার ধৌত করেন এবং মুখমন্ডল তিনবার ধৌত করেন। পরে তিনি একবার কুল্লি করেন এবং নাকে পানি দেন। অতঃপর তিনি উভয় হাতের কনুই পর্যন্ত তিনবার ধৌত করেন এবং দুইবার মাথা মাসেহ্ করেন, যেখানে তিনি প্রথমে মাথার পিছনের অংশ এবং পরে সমনের অংশ মাসেহ্ করেন এবং উভয় বারই দুই কানের আভ্যন্তরীণ ও বহিরাংশ মাসেহ্ করেন এবং তিনবার উভয় পা ধৌত করেন। ।

ছবি বানান