দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,২৬১
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ তোমাদের কেউ ফজরের সুন্নাত নামায পড়ার পর যেন কাত হয়ে শুয়ে ক্ষণিক বিশ্রাম নেয়। এ সময় মারওয়ান ইবনুল হাকাম তাঁকে বলেন, যদি কেউ মসজিদে গিয়ে ডান পাঁজরে ভর দিয়ে বিশ্রাম গ্রহন করে তবে কি তা যথেষ্ট হবে? তিনি বলেন, না (এটা রাবী উবায়দুল্লাহ-র বর্ণনা অনুযায়ী)। রাবী বলেন, অতঃপর এই সংবাদ ইবন উমার (রাঃ) এর নিকট পৌঁছলে তিনি বলেন, আবু হুরায়রা (রাঃ) এই বর্ণনায় নিজের তরফ থেকে কিছু বৃদ্ধি করেছেন কি? তখন ইবন উমার (রাঃ) কে জিজ্ঞাসা করা হয়, আপনি কি তা অস্বীকার করেন? তিনি বলেন, না। আবু হুরায়রা (রাঃ) সাহসের সাথে তা বলেছেন এবং আমরা এতে দুর্বলতা প্রকাশ করেছি। এই সংবাদ আবু হুরায়রা (রাঃ) এর নিকট পৌঁছলে তিনি বলেন, কোন কিছু স্মরণে থাকা ও ভুলে যাওয়া কোন দোষের ব্যপার নয়। ।