Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,২৭৩

প্রায় ৩ মিনিট · ৩২৯ শব্দ

তিনি বলেন, একদা আবদুলল্লাহ ইবন আব্বাস (রাঃ), আব্দুর রহমান ইবন আযহার (রাঃ) এবং মিসওয়ার ইবন মাখরামা (রাঃ) তাকে রাসূলুলল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর স্ত্রী আয়েশা (রাঃ) এর খিদমতে এই সংবাদসহ প্রেরণ করেন যে, তুমি তাঁকে আমাদের সকলের পক্ষ হতে সালাম দিবে অতঃপর আসরের পর দুই রাকাত নামায পড়া সম্পর্কে জিজ্ঞাসা করবে। তাঁকে এও বলবে যে, আমরা জানতে পেরেছি যে, রাসূলুলল্লাহ সালল্লালল্লাহু আলাইহে ওয়াসালল্লাম আসরের পর নামায পড়তে নিষেধ করেছেন। কুরায়েব বলেন, আমি আয়েশা (রাঃ)-এর নিকট উপস্থিত হয়ে তাঁকে সালাম জানিয়ে বিষয়টি অবহিত করি। তিনি বলেন, তুমি এই সম্পর্কে উম্মে সালামা (রাঃ) কে জিজ্ঞাসা কর। অতএব আমি তাঁদের নিকট ফিরে আসি। অতঃপর তাঁরা আবার আমাকে ঐ বার্তাসহ উম্মে সালামা (রাঃ) এর নিকট প্রেরণ করেন, যা নিয়ে তাঁরা আমাকে আয়েশা (রাঃ) এর নিকট প্রেরণ করেছিলেন। আমি উম্মে সালামা (রাঃ) এর নিকট উপস্থিত হয়ে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি রাসূলুলল্লাহ সালল্লালল্লাহু আলাইহে ওয়াসালল্লামকে দুই রাকাত নামায (আসরের পরে) পড়তে নিষেধ করতে শুনেছি এবং আমি তাঁকে ঐ দুই রাকাত নামায পড়তেও দেখেছি। ঐ দুই রাকাত নামায আদায়ের ঘটনা এই যে, একদা তিনি আসরের নামাযের পর ঘরে ফিরে নামাযে দন্ডায়মান হন। এই সময় আনসারদের বনী হারাম গোত্রের কিছু সংখ্যক মহিলা আমার নিকট উপস্থিত ছিল। আমি তাঁর নিকট জনৈক দাসীকে প্রেরণ করে বলি, তুমি তাঁর পাশে দাঁড়িয়ে বলবে, উম্মে সালামা (রাঃ) বলেছেন, ’’ইয়া রাসূলাল্লাহ! আমি আপনাকে এই দুই রাকাত নামায আদায়ের ব্যাপারে নিষেধ করতে শুনেছি এবং আমি এখন তা আপনাকে আদায় করতে দেখছি।’’ তিনি যদি হাত দ্বারা ইশারা করেন, তবে তুমি অপেক্ষা করবে। উম্মে সালামা (রাঃ) বলেন, অতঃপর দাসীটি আমার নির্দেশমত কাজ করলে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলে সে অপেক্ষা করে। তিনি নামায শেষে বলেনঃ হে আবূ উমায়্যার কন্যা! তুমি আমাকে আসরের পর দুই রাকাত নামায সম্পর্কে জিজ্ঞাসা করেছ। প্রকৃত ব্যাপার এই যে, আজ আব্দুল কায়েস গোত্রের কিছু সংখ্যক লোক ইসলামের ব্যাপারে জানবার জন্য আমার নিকট আগমন করে, তাদের সাথে কথাবার্তায় মশগুল থাকায় আমি যুহরের পরের দুই রাকাত নামায আদায় করতে পারিনি, এখন তা আদায় করলাম।

ছবি বানান