দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,২৮২
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় আমরা মাগরিবের নামাযের পূর্বে দুই রাকাত নামায আদায় করতাম। রাবী বলেন, আমি এ সম্পর্কে আনাস (রাঃ)-কে জিজ্ঞাসা করি, আপনি কি রাসূলুল্লাহকে এই নামায আদায় করতে দেখেছেন? তখন তিনি বলেন, হ্যাঁ, এবং তিনি আমাদেরকেও তা আদায় করতে দেখেছেন। কিন্তু তিনি এব্যাপারে কোন আদেশ বা নিষেধ প্রদান করেননি।