Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,২৯০

প্রায় ১ মিনিট · ৯৩ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন দুপুরের পূর্বে প্রতি দুই রাকাতে সালাম ফিরিয়ে আট রাকাত নামায আদায় করেন। ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, আহমাদ ইবন সালেহ (রহঃ)-এর বর্ণনায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন দ্বিপ্রহরের পূর্বে (চাশতের সময়) নামায আদায় করেছিলেন। অতঃপর পূর্ববর্তী হাদীছের অনুরূপ বর্ণিত হয়েছে। রাবী ইবনুস সারহ (রহঃ)-এর বর্ণনায় আরো আছে, উম্মে হানী (রাঃ) বলেছেন, রাসূলুল্লাহ আমার নিকট আসেন। অতঃপর তিনি রাবী ইবন সালেহ হতে বর্ণিত উপরোক্ত হাদীছের অনুরূপ বর্ণনা করেন।

ছবি বানান