দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,২৯২
তিনি বলেন, আমি আয়েশা (রাঃ)-কে জিজ্ঞাসা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দুপুরের সময় কোন নামায পড়তেন? তিনি বলেন, না, অবশ্য ঐ সময় যদি তিনি কোন সফর হতে প্রত্যাবর্তন করতেন (তবে নামায পড়তেন)। রাবী বলেন, অতঃপর আমি তাঁকে জিজ্ঞাসা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি একই রাকাতের মধ্যে দুটি সূরা মিলিয়ে পড়তেন? তিনি বলেন, হ্যাঁ, তিনি কুরআনের মুফাসসাল (হুজুরাত থেকে নাস) সূরা মাঝে মাঝে মিলিয়ে নামায পড়তেন।