দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,২৯৬
নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ নফল নামায দুই দুই রাকাত এবং তুমি প্রতি দুই রাকাতের পর তাশাহহুদ পড়বে, অতপর নিজের বিপদাপদ ও দারিদ্রের কথা প্রকাশ করে দুই হাত তুলে দু’আ করবেঃ আল্লাহুম্মা, আল্লাহুম্মা - ইত্যাদি। যে ব্যক্তি এরূপ করবে না তার নামায ত্রুটিপূর্ণ। (নাসাঈ, ইবন মাজা) ইমাম আবু দাউদ -কে রাতের নফল নামায দুই রাকাত করে আদায় সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, তুমি ইচ্ছা করলে দুই বা চার রাকাত করেও আদায় করতে পার।