দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৩১০
তিনি বলেনঃ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ যখন তোমাদের কারও নামাযের মধ্যে তন্দ্রাভাব আসে, সে যেন তখন নিদ্রা যায়; যাতে তার নিদ্রা পূর্ণ হওয়ার পর ঐ ভাব চলে যায়। কেননা তোমাদের কেউ যখন তন্দ্রা অবস্থায় নামায আদায়কালে ’ইস্তিগফার’ (গোনাহ মাফের জন্য প্রার্থনা) করে তখন হয়ত সে (অজান্তে) নিজকে নিজেই গালি দেয়। ।