Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৩১২

প্রায় ১ মিনিট · ১৩৪ শব্দ

তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করে দেখতে পান যে, দুটি খুটির সাথে একটি রশি বাঁধা আছে। তিনি জিজ্ঞাসা করেনঃ এটা কেন? তখন জনৈক ব্যক্তি বলেনঃ এটা হামনা বিনতে জাহাশ (রাঃ) এর রশি। তিনি রাত্রিতে নামায আদায়কালে যখন ক্লান্তিবোধ করেন, তখন তিনি নিজেকে এর দ্বারা আটকে রাখেন। এতদশ্রবণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু অলাইহে ওয়াসাল্লাম বলেনঃ সামর্থ অনুযায়ী নামায আদায় করবে এবং যখন ক্লান্তি বোধ করবে, তখন বিশ্রাম গ্রহণ করবে। রাবী যিয়াদ বলেনঃ তিনি জিজ্ঞাসা করেনঃ এটা কি? জবাবে তাঁরা বলেনঃ এটা যয়নব (রাঃ) এর রশি। তিনি রাত্রিতে নামায আদায়কালে যখন ক্লান্তিবোধ করেন, তখন তিনি এর দ্বারা নিজেকে আটকে রাখেন। তখন তিনি নির্দেশ দেন, এটা খুলে ফেল। অতঃপর তিনি বলেনঃ তোমরা আনন্দের সাথে নামায আদায় করবে এবং যখন ক্লান্তি বোধ করবে তখন বিশ্রাম নিবে।

ছবি বানান