Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৩৪১

প্রায় ১ মিনিট · ১১৫ শব্দ

একদা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর স্ত্রী আয়েশা (রাঃ)-কে জিজ্ঞাসা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম রমযান মাসে কিরূপ নামায আদায় করতেন? তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমযান মাস ও অন্যান্য সময়েও রাত্রিতে এগার রাকাত নামায আদায় করতেন। প্রথমে তিনি সুদীর্ঘ কিরাআতের দ্বারা সুন্দরভাবে চার রাকাত নামায আদায় করতেন অতঃপর তিনি আরো চার রাকাত আনুরূপভাবে আদায় করতেন এবং সবশেষে তিনি বিতিরের তিন রাকাত নামায আদায় করতেন। আয়েশা (রাঃ) বলেনঃ একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলাল্লাহ! আপনি কি বিতির নামায পাঠের পূর্বে নিদ্রা যান? জবাবে তিনি বলেনঃ হে আয়েশা! আমার চক্ষু তো নিদ্রা যায়, কিন্তু আমার অন্তর জাগ্রত থাকে ।

ছবি বানান