Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৩৪৩

প্রায় ১ মিনিট · ৮৫ শব্দ

মুহাম্মাদ ইবন বাশশার (রহঃ) ..... আবু কাতাদা (রাঃ) হতে উপরোক্ত সনদে অনুরূপ হাদীস বর্ণিত হয়েছে। রাবী বলেনঃ তিনি একই সঙ্গে আট রাকাত নামায আদায় করে বসতেন এবং পরে আল্লাহ্‌র যিকির ও দু’আ পাঠ করে এমনভাবে সালাম ফিরাতেন, যা আমরা শুনতে পেতাম। অতঃপর তিনি বসে দুই রাকাত নাময আদায় করতেন। পরে তিনি এক রাকাত নামায আদায় করতেন। হে বৎস! এটাই তাঁর আদায়কৃত এগার রাকাত নামাযের বর্ণনা। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম রাকাতের সময় বিতির সমাপ্ত করতেন। অতঃপর তিনি বসে দুই রাকাত নামায আদায় করতেন।

ছবি বানান