দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৩৪৭
হারূন ইবন আবদুল্লাহ (রহঃ) ..... বাহয ইবন হাকীম উপরোক্ত হাদিসের সনদে হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেনঃ তিনি ইশার নামায শেষে বিছানায় গমন করতেন এবং উক্ত বর্ণনায় তাঁর চার রাকাত নামায আদায় সম্পর্কে কিছু উল্লেখ নাই। তিনি বর্ণনা করেন যে, তিনি আট রাকআত নামায আদায় করবার সময় কিরাআত, রুকূ ও সিজদার মধ্যে সমতা রক্ষা করতেন এবং এই নামাযের কেবলমাত্র শেষ রাকাতে তিনি বসতেন। অতঃপর দণ্ডায়মান হয়ে বিতিরের এক রাকাত আদায় করে এমন সশব্দে সালাম ফিরেতেন যে, আমরা জাগ্রত হয়ে যেতাম। অতঃপর পূর্ববর্তী হাদীসের অনুরূপ অর্থে বর্ণিত হয়েছে।