আবু দাউদ শরীফ - হাদীস নং ১,৩৫২
তিনি বলেন, আমি মদীনায় গমনের পর আয়েশা (রাঃ) এর খিদমতে উপস্থিত হয়ে তাঁকে জিজ্ঞাসা করি আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নামায সম্পর্কে কিছু বলুন। তখন তিনি বলেনঃ তিনি ইশার নামায জামাআতে আদায়ের পর বিছানায় গিয়ে ঘুমাতেন। অতঃপর মধ্যরাত্রিতে তিনি গাত্রোত্থান করে পেশাব-পায়খানা করার উদ্দেশ্যে গমন করতেন। অতঃপর পানি দ্বারা উযু করে মসজিদে গমন করতেন এবং সেখানে আট রাকাত নামায আদায় করতেন। সম্ভবতঃ তিনি এই নামাযের কিরাআত, রুকূ ও সিজদা আদায়ের মধ্যে সমতা রক্ষা করতেন। অতঃপর তিনি বিতিরের উদ্দেশ্যে আরো এক রাকাত আদায় করতেন এবং পরে বসাবস্থায় দুই রাকাত নামায আদায় করে কাত হয়ে শুয়ে থাকতেন। অতঃপর কখনো কখনো বিলাল (রাঃ) এসে তাঁকে নামাযের জন্য আহবান করতেন। আয়েশা (রাঃ) বলেনঃ প্রথমাবস্থায় আমি তাঁর এরূপ নিদ্রার জন্য শিকায়েত (অভিযোগ) করতাম, যেহেতু নামাযের জন্য পুনরায় তাঁকে ডাকতে হত। তিনি শেষ বয়স পর্যন্ত এরূপে নামায আদায় করেন। (নাসাঈ)। রাবী ইবন ঈসা বলেনঃ বিতিরের নামায আদায়ের পর সুবহে সাদিক হলে বিলাল (রাঃ) তাঁর নিকট উপস্থিত হয়ে নামাযের সংবাদ দিতেন। তখন তিনি ফজরের দুই রাকাত সুন্নাত আদায় করে মসজিদে গমন করতেন। অতঃপর দুই রাবী (উছমান ও ঈসা) একমত হয়ে বলেনঃ অতঃপর তিনি বলতেনঃ ইয়া আল্লাহ! আমার কলবে নূর দান করুন, আমার জিহ্বায় নূর দান করুন, আমার কানে নূর দান করুন, আমার উপরে ও নীচে নূর দান করুন, আমার অস্থিতে নূর দান প্রদান করুন। ।